২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিশুদ্ধ রাজনৈতিক শক্তির বিকাশের কথা বললেন বি. চৌধুরী

সাজাপ্রাপ্ত চিহ্নিত দুর্নীতিবাজদের বাদ দিয়ে একটি পরিশুদ্ধ রাজনৈতিক শক্তির বিকাশের কথা বলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। এ লক্ষ্যে তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাজাপ্রাপ্ত চিহ্নিত দুর্নীতিবাজদের বাদ দিয়ে একটি পরিশুদ্ধ রাজনৈতিক শক্তির বিকাশের কথা বলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। এ লক্ষ্যে তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে রাজধানীর বারিধারায় কেসি মেমোরিয়াল ক্লিনিকে গণতান্ত্রিক যুবধারা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মহাফিলে বি. চৌধুরী এ কথা বলেন। এলডিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বি. চৌধুরী বলেছেন, "বিচার বিভাগ কর্তৃক শাস্তিপ্রাপ্ত চিহ্নিত দুর্নীতিবাজদের বাদ দিয়ে একটি পরিশুদ্ধ রাজনৈতিক শক্তির মাধ্যমে সুন্দর বাংলাদেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব।" গণতান্ত্রিক যুবধারার ঢাকা মহানগর শাখা আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে এলডিপি মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, ব্রিগেডিয়ার (অব.) গিয়াসউদ্দিন চৌধুরী, মাহী বি চৌধুরী বক্তব্য রাখেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২৩২৬ ঘ.