ঢাকা, সেপ্টেম্বর ২৪(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জবানবন্দির জন্য আহূত হওয়ার পরিপ্রেক্ষিতে সাবেক স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া দুর্নীতি দমন কমিশনে যাবেন।
সোমবার দুপুরে তিনি বলেন,'' টেলিভিশনের খবরে আমি শুনেছি, দুর্নীতি দমন কমিশন সাবেক সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সদস্যদের ডেকেছেন। আমি এখনো চিঠি পাইনি। না পেলেও কাল কমিশনে যাব। ''
সোমবার দুপুরে গুলশানের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় মান্নান ভূঁইয়া এ কথা বলেন। ক্রয় সংক্রান্ত কমিটির অন্যতম সিনিয়র সদস্য আবদুল মান্নান ভূঁইয়া বলেন, "ইতিমধ্যে আরো ২/১ জনের সঙ্গে আমার কথা হয়েছে। তারাও বলেছেন, কাল কমিশনে যাবেন।'' কী বিষয়ে কথা হতে পারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মোখলেস উর রহমান রোববার সাংবাদিকদের বলেছিলেন, গ্যাটকো মামলার ব্যপারে জিজ্ঞাসাবাদ করতে তৎকালীন ক্রয় সংক্রান্ত ম
bdnews24