২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের জাতীয় পার্টির সংস্কারে শিগগিরই কমিটি হচ্ছে

দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য দুই-একদিনের মধ্যে সংস্কার কমিটি গঠন করবে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। বৃহস্পতিবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে কমিটি করার সিদ্ধান্ত হয়। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে ওই বৈঠকে ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 12:43 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য দুই-একদিনের মধ্যে সংস্কার কমিটি গঠন করবে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। বৃহস্পতিবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে কমিটি করার সিদ্ধান্ত হয়। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে ওই বৈঠকে ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকের পর ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া দলের সংস্কার করার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। দুই একদিনের মধ্যে আমরা কমিটির সদস্যদের নাম ঘোষণা করব।'' তিনি আরো বলেন, "জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। দল এখন সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবেই চলছে।'' বৈঠকে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং সোনা চোরাচালান মামলার রায়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদকে খালাস দেওয়ায় শুকরিয়া প্রকাশ করা হয় বলে জানান আনিসুল ইসলাম মাহমুদ। স