২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির কর্মকাণ্ড দলে গণতন্ত্র প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখবে: গ্যাস্ট্রাইট

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী জন গ্যাস্ট্রাইট বলেছেন, নির্বাচন কমিশনের কর্মকাণ্ড শুধু বাংলাদেশের গণতন্ত্রকেই ত্বরান্বিত করবে না, তা রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখবে। দুই দিনের সফরের প্রথম দিন মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সঙ্গে কমিশন সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 11:34 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী জন গ্যাস্ট্রাইট বলেছেন, নির্বাচন কমিশনের কর্মকাণ্ড শুধু বাংলাদেশের গণতন্ত্রকেই ত্বরান্বিত করবে না, তা রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখবে। দুই দিনের সফরের প্রথম দিন মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সঙ্গে কমিশন সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। (বিস্তারিত) গ্যাস্ট্রাইট বলেন, "অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কমিশনের কর্মপরিকল্পনা নিয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে। ভোটার তালিকা তৈরি, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ এবং দলগুলোর নিবন্ধনের প্রক্রিয়া নিয়েও আমরা আলোচনা করেছি।" তিনি আরো বলেন, "নির্বাচন কমিশনের এসব পরিকল্পনা বাংলাদেশের ভবিষ্যত গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমিশন পাঁচ দফার একটি কর্মপরিকল্পনার ( রোডম্যাপ) কথা জানিয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে আমি খুবই সন্তুষ্ট।" বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, "গ্যাস্ট্রাইট আমাদের কাছ থেকে নির্বাচনী কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে জেনেছেন। এছাড়া আমরা তাকে বলেছি, নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ করার সময় বিশেষজ্ঞর প্রয়োজন হলে আমরা তাদের সহযোগিতা চাইবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/কেআরসি/এএল/১৭২৯ ঘ.