২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরবর্তী দুর্নীতিবাজদের তালিকায় অধিকাংশই রাজনীতিবিদ: মইনুল

পরবর্তী দুর্নীতিবাজদের তালিকায় অন্তর্ভূক্তদের বেশিরভাগই রাজনীতিবিদ হবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি বলেন, "আমি মনে করি পরবর্তীতে দুর্নীতিবাজদের যে তালিকা হবে তাতে অধিকাংশই রাজনীতিবিদের নাম স্থান পাবে। সেখানে ব্যবসায়ীদের সংখ্যা কম থাকার সম্ভাবনাই বেশি।" রোববার পূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন। তিনি এ মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 11:18 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পরবর্তী দুর্নীতিবাজদের তালিকায় অন্তর্ভূক্তদের বেশিরভাগই রাজনীতিবিদ হবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি বলেন, "আমি মনে করি পরবর্তীতে দুর্নীতিবাজদের যে তালিকা হবে তাতে অধিকাংশই রাজনীতিবিদের নাম স্থান পাবে। সেখানে ব্যবসায়ীদের সংখ্যা কম থাকার সম্ভাবনাই বেশি।" রোববার পূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন। তিনি এ মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। উপদেষ্টা মইনুল বলেন, "এখন সরকার দেশের অর্থনীতি চাঙা করতে চাচ্ছে। কোনোভাবেই যেনো অর্থনীতি বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে ব্যবসায়ীদের অভয় দেওয়া হচ্ছে এবং তাদের বিনিয়োগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।" এক প্রশ্নের জবাবে তিনি নির্মাণ খাতে সরকার নানা ধরনের সহযোগিতা করার পরও তেমন ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "২০০৬ সালের ডিসেম্বর পর্যন্ত ১৬ হাজার ২০৩টি নকশা অনুমোদনের জন্য রাজউকের কাছে জমা পড়েছিলো। এর মধ্যে ১৪ হাজার ২৫৭টি নকশা অনুমোদন করা হয়েছে। যার মধ্যে নির্মাণ সংস্থার রয়েছে ৪২৩টি।" উপদেষ্টা মইনুল জানান, যাদের নকশা অনুমোদন দেওয়া হয়নি তাদের নকশায় যেসব ত্র"টি ছিল তা সংশোধন করে পুনরায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আগে নকশা অনুমোদনের জন্য ১৮টি শাখায় দৌড়াদৌড়ি করতে হতো। এখন ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু হওয়ায় একটি ডেস্কে নকশা জমা দিয়ে সেখান থেকেই অনুমোদন নেওয়া যাচ্ছে। উপদেষ্টা বলেন, এই নির্মাণ খাত চালু হলে নির্মাণ শ্রমিকদের কাজ করার সুযোগ সৃষ্টি হবে। এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার মইনুল বলেন, "যাদের অঘোষিত টাকা আছে তারা তা আয়কর দিয়ে বিনিয়োগ করতে পারবেন। বিষয়টিতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার ব্যাপারে ব্যবসায়ীদের আশ্বস্থ করা হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএল/এমএ/১৫৫৫ ঘ.