২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর যাচ্ছেন মান্নান ভূঁইয়া

আবদুল মান্নান ভূঁইয়া হৃদরোগের চিকিৎসার জন্য রোববার দুপুরে সিঙ্গাপুর যাচ্ছেন। সেখানকার কুইন্স এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 03:21 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আবদুল মান্নান ভূঁইয়া হৃদরোগের চিকিৎসার জন্য রোববার দুপুরে সিঙ্গাপুর যাচ্ছেন। সেখানকার কুইন্স এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা হবে। ইতিমধ্যে ওই হাসপাতালের হৃদরোগ বিভাগের সব আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে বলে মান্নান ভূঁইয়ার অনুসারী বিএনপির বহিস্কৃত দপ্তর সম্পাদক মফিকুল হাসান শনিবার রাতে তৃপ্তি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরের এই হাসপাতালে মান্নান ভূঁইয়ার ধমনীতে সৃষ্ট ব্লক অপসারণ করে সেখানে এনজিওপ্লাস্টির মাধ্যমে স্টেন্ট প্রতিস্থাপন করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২১০০ ঘ.