ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রমজানের প্রথম দিনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ইফতারি নিয়ে দেখা করেছেন তার দুই আত্মীয়া। সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয়া মাহবুব আরা গিণি এবং আসমা হক পাপড়ি শুক্রবার বিকালে তার সঙ্গে দেখা করেন।
তারা বিকাল চারটা দশ মিনিটে বিশেষ কারাগারে যান এবং এক ঘন্টার কিছু বেশি সময় সেখানে অবস্থানের পর বেরিয়ে আসেন। বের হওয়ার সময় তারা অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
সুধা সদনের এক কর্মচারী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনার জন্য ইফতারিতে খাওয়ার জন্য মুড়ি, পিঁয়াজু, বেগুনি, হালিম, শরবত, খেজুর, জর্দা ও কাচাঁ ছোলা পাঠানো হয়েছে। এছাড়াও মাহবুব আরা গিণি তার গাছের বাতাবি লেবু, আম, কামরাঙা ও আমড়া নিয়ে যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৮০৪ঘ.
bdnews24