২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুদিন জ্বরের পর ভাল আছেন হাসিনা'

আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিন জ্বরে ভোগার পর এখন ভাল আছেন বলে জানিয়েছেন তার আত্মীয়রা। বৃহস্পতিবার বিশেষ কারাগারে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন তার চার আত্মীয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 03:47 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিন জ্বরে ভোগার পর এখন ভাল আছেন বলে জানিয়েছেন তার আত্মীয়রা। বৃহস্পতিবার বিশেষ কারাগারে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন তার চার আত্মীয়। সাক্ষাত শেষে শেখ হাসিনার নাতনি শামীমা আক্তার সামু সাংবাদিকদের বলেন, "গত দুই দিন শেখ হাসিনার জ্বর ছিল। তার কানে ব্যাথা হয়েছিল। তবে আজ (বৃহস্পতিবার) তিনি ভাল আছেন।" বৃহস্পতিবার বিকেল ৪টার একটু পরে শেরে বাংলা নগরে সংসদ ভবন এলাকায় অস্থায়ীভাবে স্থাপিত বিশেষ কারাগারে যান শেখ হাসিনার ফুপু খাদিজা হোসেন, ফুপাতো বোন হামিদা হোসেন, হাবিবা হোসেন ও নাতনি (ওয়াজেদ মিয়ার বোনের নাতনি) শামীমা আক্তার সামু। প্রায় এক ঘণ্টা অবস্থান করার পর সোয়া ৫টার দিকে তারা কারাগার থেকে বের হয়ে আসেন। শেখ হাসিনার জন্য তার আত্মীয়রা শুকনো খাবার, ফলমূল ও বাসায় রান্না করা খাবার নিয়ে যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/এমএইচবি/২০৩৬ ঘ.