২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদরুদ্দোজা চৌধুরীকে ফিরে আসতে বলেছে বিএনপির সংস্কারপন্থীরা

মান্নান ভূঁইয়ার নেতৃত্বাধীন বিএনপির সংস্কারপন্থী নেতারা সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে আবার দলে ফেরার আহবান জানিয়েছেন। বদরুদ্দোজা চৌধুরী এজন্য সময় চেয়েছেন বলে দাবি করেছেন তারা। বৃহস্পতিবার দুপুরে গুলশানের ন্যাম ফ্লাটে মান্নান ভূঁইয়ার সঙ্গে দেখা করার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করিম সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 09:36 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্ব ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মান্নান ভূঁইয়ার নেতৃত্বাধীন বিএনপির সংস্কারপন্থী নেতারা সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে আবার দলে ফেরার আহবান জানিয়েছেন। বদরুদ্দোজা চৌধুরী এজন্য সময় চেয়েছেন বলে দাবি করেছেন তারা। বৃহস্পতিবার দুপুরে গুলশানের ন্যাম ফ্লাটে মান্নান ভূঁইয়ার সঙ্গে দেখা করার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করিম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "বদরুদ্দোজা চৌধুরীর প্রতি অন্যায় করা হয়েছে। তিনি দলের প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন। অন্যায়ভাবে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।" বলেন, "আমরা দুর্নীতিমুক্ত পুরনো নেতাদেরও দলে ফিরে আসার আহবান জানিয়েছি। অধ্যাপক চৌধুরীও আমাদের দলে আসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিয়েছেন।" বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করার স্বার্থে নিঃশর্তভাবে নির্বাচন কমিশনের আলোচনায় বসবে বলে জানান তিনি। মোফাজ্জল করিম বলেন, চেয়ারপারসন এখন কারারুদ্ধ, সেজন্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় যাওয়ার আগে দলের স্থায়ী কমিটিসহ নির্বাহী কমিটির সিদ্ধান্ত নেওয়া হবে। খোন্দকার দেলোয়ার হোসেনের অনুসারীদের সমালোচনা করে তিনি বলেন, তারা বিভেদ সৃষ্টির মাধ্যমে দলের ভাঙন ধরাতে চায়। কিন্তু বিএনপিকে বিভক্ত করা যাবে না। দলের অধিকাংশ নেতাকর্মী আমাদের সঙ্গে আছেন। এক প্রশ্নের জবাবে মোফাজ্জল করিম বলেন, দলের কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচনের পরই আমরা নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে বসবো। এর আগ পর্যন্ত এ কার্যালয় বন্ধ থাকবে। ুুুুুু তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর উচিত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা। নির্বাচন কমিশন ও সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা করা উচিত। তিনি বলেন, "এ কারণেই আমরা শর্তহীনভাবে আলোচনায় বসবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমএ/১৫৩০ঘ.