২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার দুর্নীতি মামলা তদন্তে চট্টগ্রামে গেছে টাস্কফোর্স

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা তদন্তের জন্য চট্টগ্রাম গেছে দুর্নীতি দমন টাস্কফোর্স। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ পরিচালক জহিরুল হুদাসহ টাস্কফোর্সের সদস্যরা মঙ্গলবার রাতে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়ে যান। এর আগে মোবাইল টেলিফোনে জহিরুল হুদা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার থেকে তারা চট্টগ্রামে তদন্ত শুরু করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 04:54 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা তদন্তের জন্য চট্টগ্রাম গেছে দুর্নীতি দমন টাস্কফোর্স। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ পরিচালক জহিরুল হুদাসহ টাস্কফোর্সের সদস্যরা মঙ্গলবার রাতে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়ে যান। এর আগে মোবাইল টেলিফোনে জহিরুল হুদা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার থেকে তারা চট্টগ্রামে তদন্ত শুরু করবেন। কোকোর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাইয়ের জন্যই চট্টগ্রাম যাওয়া হচ্ছে বলে স্বীকার করেন তিনি। তিনি জানান, চট্টগ্রাম গিয়ে তারা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতে ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে গত ২ সেপ্টেম্বর রাতে দুদকের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে খালেদা জিয়া ও তার ছেলেসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করেন। পরদিন ভোরে খালেদা ও কোকোকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এমআইএম/এসএনডি/২২৪১ ঘ.