২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির সঙ্গে আলোচনার ব্যাপারে সিদ্ধান্ত বুধবারের বৈঠকে নয়: জিল্লুর

আওয়ামী লীগের বুধবারের কার্যনির্বাহী সংসদের বৈঠকে নির্বাচন কমিশনের সঙ্গে দলের আলোচনায় যাওয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হবে না। ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়ে বলেছেন, নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর আবার কার্যনির্বাহী সংসদের বৈঠক ডেকে আলোচনায় যাওয়া-না-যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 03:21 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের বুধবারের কার্যনির্বাহী সংসদের বৈঠকে নির্বাচন কমিশনের সঙ্গে দলের আলোচনায় যাওয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হবে না। ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়ে বলেছেন, নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর আবার কার্যনির্বাহী সংসদের বৈঠক ডেকে আলোচনায় যাওয়া-না-যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ঘরোয়া রাজনীতির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথমবারের মতো আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক বুধবার বিকালে ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এর আগে এই বৈঠকটি সম্পাদকমণ্ডলীর বলে জানালো হলেও পরে সিদ্ধান্ত হয়