ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফর ডটকম)- ঘরোয়া রাজনীতির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণায় দেশের রাজনৈতিক দলগুলো ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারকে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন এরফলে নির্বাচন অনুষ্ঠানের পথে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার পথ প্রশস্ত হল।
জাতীয় পার্টির রওশন এরশাদ বলেছেন, ''এটি একটি ইতিবাচক সিদ্ধান্ত। এর ফলে আমরা নিজেদের মধ্যে আলোচনা ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে পারব। এটি ২০০৮ সালের নির্বাচনের জন্যও ইতিবাচক সিদ্ধান্ত।'' এরশাদ মনোনীত জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (স
bdnews24