ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি সরকারের প্রতি জরুরি অবস্থা তুলে নেওয়ার বিষয়টিও বিবেচনার আহ্বান জানিয়ে বলেছেন, জরুরি অবস্থা বহাল রাখার পরিস্থিতি এখন নেই।
ঘরোয়া রাজনীতি চালুর পর নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা ব্যাপারে জিল্লুর রহমান বলেছেন, এ ব্যাপারে দলের কার্য নির্বাহী পরিষদে এবং ১৪ দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সোমবার থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেন। এর পরপরই গুলশানের বাসায় সাংবাদিকদের জিল্লুর রহমান বলেন, ''সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি সরকারকে বিবেচনা করতে বলব জরুরি অবস্থা তুলে নেওয়া যায় কিনা। দেশে জরুরি অবস্থা বহাল রাখার পরিস্থিতি নেই।''
"২০০৮ সালে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারকে বিশ্বস্ত মনে হয়েছে।"
bdnews24