২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ মনোনীত চেয়ারম্যানকেই বহিষ্কার করলেন রওশন

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেইন মুহাম্মদ এরশাদ মনোনীত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকেই এবার বহিষ্কার করার ঘোষণা দিয়েছেন দলের বিদ্রোহী অংশের নেতা রওশন এরশাদ। একইসঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকেও বহিষ্কার করা হয়েছে। দলে রওশন এরশাদের গ্র"প থেকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়া গোলাম মসিহ এই তথ্য জানিয়ে বলেছেন, "শুক্রবার গুলশানে নিজ বাসভবন 'কমান্ড হাউজ' এ দলের সভাপতিমণ্ডলীর এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন রওশন এরশাদ।" ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আগের দিন বৃহস্পতিবার গোলাম মসিহসহ আট নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ওই ঘোষণার ২৪ ঘণ্টা না পেরুতেই আনিসুল ইসলামকে বহিষ্কার করল রওশন এরশাদ গ্র"প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 05:59 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেইন মুহাম্মদ এরশাদ মনোনীত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকেই এবার বহিষ্কার করার ঘোষণা দিয়েছেন দলের বিদ্রোহী অংশের নেতা রওশন এরশাদ। একইসঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকেও বহিষ্কার করা হয়েছে। দলে রওশন এরশাদের গ্র"প থেকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়া গোলাম মসিহ এই তথ্য জানিয়ে বলেছেন, "শুক্রবার গুলশানে নিজ বাসভবন 'কমান্ড হাউজ' এ দলের সভাপতিমণ্ডলীর এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন রওশন এরশাদ।" ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আগের দিন বৃহস্পতিবার গোলাম মসিহসহ আট নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ওই ঘোষণার ২৪ ঘণ্টা না পেরুতেই আনিসুল ইসলামকে বহিষ্কার করল রওশন এরশাদ গ্র"প। রাতে গোলাম মসিহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দলীয় পদসহ সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা দলের ভেতরে বিভক্তি সৃষ্টি করে দলকে নিঃশেষ করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। দলের প্রতিষ্ঠালগ্ন থেকে যে সব নেতা সভাপতিমণ্ডলীর দায়িত্বে ছিলেন, এরকম নেতাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিলেন।" প্রসঙ্গত, পার্টির গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে বৃহস্পতিবার গোলাম মসিহসহ সভাপতিমণ্ডলীর ৮ সদস্যকে দল থেকে অব্যাহতি দেন আনিসুল ইসলাম মাহমুদ। অব্যাহতি পাওয়া বাকি নেতারা হলেন, কাজী ফিরোজ রশীদ, তাজুল ইসলাম চৌধুরী, গোলাম সরোয়ার মিলন, অবসরপ্রাপ্ত কর্নেল এইচ এম গাফ্ফার, এস এম এম আলম, ফখরুল ইমাম ও মশিউর রহমান রাঙ্গা। দুই মাস আগে এরশাদের স্ত্রী রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করে, গোলাম মসিহকে ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এমএইচবি/২৩৪৮ ঘ.