২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জন্য শুক্রবার সারাদেশে দোয়া মাহফিলের কর্মসূচি দিয়েছে বিএনপি

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য শুক্রবার সারাদেশে বাদ জুম্মা মসজিদে মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 06:05 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য শুক্রবার সারাদেশে বাদ জুম্মা মসজিদে মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই কর্মসূচির কথা জানান। তিনি বলেন, দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দলের নেতা-কর্মীদের জুম্মার নামাজের পর সব মসজিদে দোয়া করার অনুরোধ জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, চেয়ারপার্সনের মুক্তির জন্য আইনগত প্রক্রিয়া চলছে। আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা দেশনেত্রীকে মুক্ত করে আনব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসি/১১৫৩ ঘ.