২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিক হিসাবে খালেদার ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে: জিল্লুর

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গ্রেপ্তারের প্রসঙ্গে বলেছেন, দেশের সাধারণ নাগরিক হিসাবে খালেদা জিয়ার ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। সোমবার বিকেলে গুলশানে নিজ বাসভবনে জিল্লুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন। খালেদা জিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে তার প্রথম প্রতিক্রিয়া ছিল,"এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।" অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন,"বিএনপির অনেক দুর্নীতিবাজ নেতা এখনো আইনের আওতার বাইরে রয়ে গেছে। বিগত পাঁচ বছর যারা দুর্নীতি ও লুটপাট করেছে, আমি চাই তাদের শাস্তি হোক।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 01:18 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গ্রেপ্তারের প্রসঙ্গে বলেছেন, দেশের সাধারণ নাগরিক হিসাবে খালেদা জিয়ার ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। সোমবার বিকেলে গুলশানে নিজ বাসভবনে জিল্লুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন। খালেদা জিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে তার প্রথম প্রতিক্রিয়া ছিল,"এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।" অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন,"বিএনপির অনেক দুর্নীতিবাজ নেতা এখনো আইনের আওতার বাইরে রয়ে গেছে। বিগত পাঁচ বছর যারা দুর্নীতি ও লুটপাট করেছে, আমি চাই তাদের শাস্তি হোক।" আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন,"জামাতের বিরুদ্ধে কোনো মামলা হয় না, এটা আমাদের মনোকষ্টের বিষয়। তারা তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।" খালেদা জিয়াকে গ্রেপ্তার করে সরকার ভারসাম্য রক্ষা করেছে কিনা জানতে চাইলে জিল্লুর রহমান বলেন,"দু'জনের তুলনা করা হলে তা হবে হাস্যকর। শেখ হাসিনা পাঁচ বছরের শাসনামলে দেশে সুশাসন নিশ্চিত করেছিলেন। অন্যদিকে, বিগত পাঁচ বছর যারা ক্ষমতায় ছিল তারা দেশকে কুশাসনে কলুষিত করে ফেলেছিল। তারা লুটপাট ও দুর্নীতি ছাড়া কিছুই দিতে পারেনি।" গত রোববার ঘুষ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে "অবিশ্বাস্য" হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন,"মানুষ অন্তত এই অভিযোগ বিশ্বাস করবে না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআরএফ/এসি/১৯০৭ ঘ.