২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় আফরোজা আব্বাসের ১৬ বছরের কারাদণ্ড

আয়কর বিবরণীতে মিথ্য তথ্য দেওয়া ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে আলাদা দুটি মামলায় সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার বিকেলে বিশেষ জজ আদালত- ২এর বিচারক অমর কুমার রায় এ রায় ঘোষণা করেন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 02:26 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আয়কর বিবরণীতে মিথ্য তথ্য দেওয়া ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে আলাদা দুটি মামলায় সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার বিকেলে বিশেষ জজ আদালত- ২এর বিচারক অমর কুমার রায় এ রায় ঘোষণা করেন। (আরও তথ্যসহ-১) আয়কর বিবরণীতে সম্পত্তির তথ্য গোপন করার দায়ে আফরোজা আব্বাসকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। এ মামলার অন্য একটি ধারায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে তাকে আরও তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। আদালত একইসঙ্গে আসামি যে ১১ লাখ ৫৮ হাজার সাতশ' টাকার সম্পত্তির কর ফাঁকি দিয়েছেন তা বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন। দুই ধারায় দেওয়া সাজা একসঙ্গে চলার কারণে আসামিকে পাঁচ বছর কারাগারে থাকতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। একই অভিযোগে অন্য একটি মামলায় একই বিচারক আফরোজা আব্বাসকে আরও পাঁচ বছরের কারাদণ্ড ও চার কোটি ৭০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে মিথ্যে তথ্য দেওয়ার দায়ে এ মামলায় তাকে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। আসামি যে চার কোটি ৬৭ লাখ ৯৫ হাজার ছয়শ' টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন তা বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয় আদালত। বিচারক রায়ে বলেন, প্রথম মামলার সাজার সঙ্গে দ্বিতীয় মামলার সাজা একসঙ্গে চলবে। অর্থাৎ আসামিকে দুই মামলায় মোট পাঁচ বছর কারাভোগ করতে হবে। আফরোজা আব্বাস পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা বা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে বলা হয়। গত ৫ আগস্ট আফরোজার বিরুদ্ধে ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার নুরুল আমিন দুটি মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামি কয়েকটি করবর্ষে চার কোটি ৬৭ লাখ ৯৫ হাজার ছয়শ' এবং ১১ লাখ ৫৮ হাজার সাতশ' টাকার সম্পত্তির জন্য প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন। মামলাটি বিচারের জন্য সংসদ ভবনের বিশেষ জজ আদালতে পাঠানোর পর গত ২১ আগস্ট অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শেষ হয় ২৮ আগস্ট। ২৯ আগস্ট রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর বিচারক রায় দেওয়ার দিন ধার্য করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/বিআর/এসএইচ/এসএনডি/২০১৫ ঘ.