২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর অসুস্থতার কারণে আমুর সিঙ্গাপুর যাওয়া স্থগিত

স্ত্রী ফিরোজা হোসেনের অসুস্থতার কারণে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমুর সিঙ্গাপুর যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। ফিরোজা হোসেন রোববার সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় তাকে ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আমু সিঙ্গাপুরে যাচ্ছেন না বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 07:56 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, ০২ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- স্ত্রী ফিরোজা হোসেনের অসুস্থতার কারণে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমুর সিঙ্গাপুর যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। ফিরোজা হোসেন রোববার সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় তাকে ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আমু সিঙ্গাপুরে যাচ্ছেন না বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। আমুর স্ত্রী দীর্ঘদিন ধরেই দুরারোগ্য 'কার্সিনোমা ব্রেস্ট' রোগে আক্রান্ত। তার চিকিৎসা চলছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে। এজন্য প্রায় এক বছরের বেশী সময় ধরেই আমু সস্ত্রীক সেখানেই অবস্থান করছিলেন। এর মধ্যেই তিনি মাঝে মধ্যে দেশে আসতেন। গত ২৮ আগস্ট রাতে স্ত্রীকে নিয়ে আমু দেশে ফেরেন। পরের দিনই তিনি সাংবাদিকদের জানান, তিনি মূলত চিকিৎসকদের উপদেশেই তার স্ত্রীকে নিয়ে দেশে এসেছেন। চিকিৎসকরা চাচ্ছিলেন তিনি যেনো তার স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যান। দেশে ফেরার পর আ আমু নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা, শেখ হাসিনাকে ছাড়াই দলের কাউন্সিল অনুষ্ঠান ও নির্বাচনে যাওয়ার বিষয়ে বুধবার থেকে যে বক্তব্য দিয়ে আসছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করে শনিবার বিকালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বক্তব্য রাখেন। এ ব্যাপারে আমুর প্রতিক্রিয়া জানতে রোববার সকালে সংবাদকর্মীরা তার ইস্কাটনের বাসায় গিয়ে জানতে পারেন ফিরোজা হোসেনের অসুস্থতার খবর। এ ব্যাপারে আমির হোসেন আমুর আত্মীয় এস এম মাহমুদ কিরণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফিরোজা হোসেন সুস্থ না হওয়া পর্যন্ত আমির হোসেন আমুর সিঙ্গাপুর যাত্রা স্থগিত করা হয়েছে। ফিরোজা হোসেনকে ডা.মোশাররফ হোসেন ও ডা. আহজারুল হক কায়সারের অধীনে ভর্তি করা হয়েছে। ফিরোজা হোসেনকে হাসপাতালে ভর্তির খবর পেয়েই ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের দিলীপ বড়