২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে তারেককে দেখতে গেলেন স্ত্রী

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি তারেক রহমানের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে স্ত্রী ডা. জোবায়দা রহমান দেখা করেছেন। এ সময় জোবায়দা রহমানের সঙ্গে ছিলেন বড়বোন শাহিনা আকতার ও তার স্বামী সৈয়দ সফিউজ্জামান। প্রায় পৌনে এক ঘণ্টা তারা তারেক রহমানের সঙ্গে সময় কাটান। উপ কারা মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "বিকেল ৫টার দিকে স্বজনরা তারেক রহমানের সঙ্গে দেখা করতে কারাগারে আসেন। তারা হালুয়া ও রুটিসহ কিছু শুকনা খাবার এনেছেন। এগুলো পরীক্ষার করে পরে তারেক রহমানকে দেওয়া হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2007, 01:32 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি তারেক রহমানের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে স্ত্রী ডা. জোবায়দা রহমান দেখা করেছেন। এ সময় জোবায়দা রহমানের সঙ্গে ছিলেন বড়বোন শাহিনা আকতার ও তার স্বামী সৈয়দ সফিউজ্জামান। প্রায় পৌনে এক ঘণ্টা তারা তারেক রহমানের সঙ্গে সময় কাটান। উপ কারা মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "বিকেল ৫টার দিকে স্বজনরা তারেক রহমানের সঙ্গে দেখা করতে কারাগারে আসেন। তারা হালুয়া ও রুটিসহ কিছু শুকনা খাবার এনেছেন। এগুলো পরীক্ষার করে পরে তারেক রহমানকে দেওয়া হবে।" সামসুল হায়দার ছিদ্দিকী জানান, সাক্ষাতের সময় কারা প্রতিনিধি ও পুলিশের গোয়েন্দা বিভাগের লোকজন ছিলেন। তারা পারিবারিক কথা বলেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৯২৭ ঘ.