২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরোয়া রাজনীতি চালু নিয়ে নতুন করে ভাবছে সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের দাবি, তারা এ ব্যাপারে একটি রূপরেখা চূড়ান্ত করেছেন। তিনি বুধবার সকালে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা এই রূপরেখা বাস্তবায়নের ব্যাপারে সরকারকে নতুন করে ভাবিয়ে তুলেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 06:57 AM

Updated : 26 Aug 2022, 08:32 PM

ঢাকা,২৯ আগষ্ট( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের দাবি, তারা এ ব্যাপারে একটি রূপরেখা চূড়ান্ত করেছেন। তিনি বুধবার সকালে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা এই রূপরেখা বাস্তবায়নের ব্যাপারে সরকারকে নতুন করে ভাবিয়ে তুলেছে।" তিনি বলেন, "উপদেষ্টা পরিষদের সকল সদস্য আলোচনা করে ঘরোয়া রাজনীতি চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন"। নির্বাচনী আইন সংস্কারের ব্যাপারে আগামী ১২ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে বলে মঙ্গলবার ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। অন্যদিকে প্রধান রাজনৈতিক দলগুলো বিবৃতি দিয়ে জানিয়েছে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে তারা আলোচনায় যোগ দেবেন না। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায়, নিষেধাজ্ঞা প্রত্যাহারের চূড়ান্ত খসড়া এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে রয়েছে। এতে পর্যায়ক্রমে রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। খসড়ায় রাজনৈতিক দলগুলো কী কী কর্মসূচি পালন করতে পারবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে । রূপরেখার খসড়া অনুযায়ী সেপ্টেম্বরের প্রথমভাগেই ঘরোয়া রাজনীতি চালু করার পরিকল্পনা থাকলেও আপাতত তা স্থগিত করা হয়েছে বলে সূত্র জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এসকে/এমএইচবি/১২৪৭ঘ.