২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা ব্যথিত, হতাশ: জিল্লুর রহমান

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, "শেখ হাসিনার জামিনের বিষয়ে আপিল বিভাগের আদেশে আমরা আশাহত, ব্যথিত ও হতাশ।" আওয়ামী লীগ সভানেত্রীর জামিন স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া আদেশের প্রতিক্রিয়ায় সোমবার বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, "শেখ হাসিনার জামিনের বিষয়ে আপিল বিভাগের আদেশে আমরা আশাহত, ব্যথিত ও হতাশ।" আওয়ামী লীগ সভানেত্রীর জামিন স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া আদেশের প্রতিক্রিয়ায় সোমবার বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গুলশানে নিজ বাড়িতে জিল্লুর রহমান বলেন, "আমরা ভেবেছিলাম নেত্রীর বিরুদ্ধে যে ঝামেলা ও অবিচার চলছে তা থেকে আজ তিনি মুক্ত হবেন। কিন্তু তা হয়নি। আমরা আইন ও আদালতের ওপর শ্রদ্ধাশীল। সেজন্য আমরা আদালতের আদেশ মানতে বাধ্য।" আপিল বিভাগের আদেশকে অবশ্য 'মন্দের ভাল' মন্তব্য করে তিনি বলেন, "নেত্রীর জামিন আদালত বাতিল করেনি। শুধু স্থগিত করেছে। এতে আমরা কিছু আশার আলো দেখতে পাচ্ছি।" তিনি দলীয় নেতা কর্মীদের বিুব্ধ না হয়ে শান্তিপূর্ণভাবে সব পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন যতদ্রুত সম্ভব হাইকোর্টে মামলার কার্যক্রম শুরু করার জন্য আমরা সচেষ্ট হব। এর আগে জিল্লুর রহমান দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ ও মতিয়া চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআরএফ/এসএনডি/এমএইচবি/২১৩৭ ঘ.