২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীকে হাসপাতাল থেকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীকে সোমবার দুপুরে ইব্রাহিম কার্ডিয়্যাক হাসপাতাল থেকে কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 09:11 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, ২৭ আগষ্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীকে সোমবার দুপুরে ইব্রাহিম কার্ডিয়্যাক হাসপাতাল থেকে কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোবরার রাতে কর্তৃপক্ষ তাদের পরিবারকে জানায় তার বাবা সুস্থ হয়েছেন। এজন্য তাকে কারাগারে নিয়ে যাওয়া হবে। হুম্মাম বলেন,"আমার বাবা এখনো অসুস্থ। তার দু'বার হার্ট অ্যাটাক হয়েছে। আমরা চিকিৎসকদের কাছ থেকে জানতে পেরেছি বাবার শারিরীক অবস্থা এখনো অস্থিতিশীল। এ অবস্থায় আমরা তার জীবন নিয়ে উদ্বিগ্ন।" দুর্নীতিবিরোধী অভিযানের গোড়ার দিকেই গত ৩ ফেব্র"য়ারি সাকা চৌধুরিকে গ্রেপ্তার করা হয়। গত চার মাস আগে সালাউদ্দিন কাদের চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর তাকে ইব্রাহিম কাডিয়্যাক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সেখানে একটি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে বাইপাস অপারেশনের পরামর্শ দেওয়া হয়েছিলো। কিন্তু জেল কোড অনুযায়ী তা সম্ভব নয় বলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/এসকে/১৪৫৭ঘ.