২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৃত রাজনীতিবিদরাই রাজনীতি করুক: সাখাওয়াত হোসেন

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, "আমরা চাই প্রকৃত রাজনীতিবিদরাই রাজনীতি করুক। তাই মনোনয়ন কেনাবেচার প্রক্রিয়া বন্ধ করতে হবে"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 06:37 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ময়মনসিংহ, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, "আমরা চাই প্রকৃত রাজনীতিবিদরাই রাজনীতি করুক। তাই মনোনয়ন কেনাবেচার প্রক্রিয়া বন্ধ করতে হবে"। ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার ছবিসহ ভোটার তালিকা তৈরি ও নির্বাচন বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, "দেশের বিভিন্ন এলাকায় ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ চলছে। সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা তৈরিতে সবার সহযোগিতা প্রয়োজন। ২০০৮ সালের মধ্যেই সংসদ নির্বাচন হবে।" তিনি আরো বলেন, "আমরা চাই প্রকৃত রাজনীতিবিদরাই রাজনীতি করুক। তাই মনোনয়ন কেনাবেচার প্রক্রিয়া বন্ধ করতে হবে। মনোনয়নের সময় প্রার্থীদের শোডাউনও বন্ধ করা হবে।" কমিশনার বলেন, "নির্বাচনী পোস্টার লাগানোর জন্য নির্ধারিত স্থান থাকবে এবং পোস্টারে জাতীয় কোনো নেতার ছবি ব্যবহার করা যাবে না। নির্ধারিত সময়ের আগে বা পরে দেয়াল লিখন অথবা পোস্টারিং করা হলে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলোতে ভোটার তালিকা তৈরির কাজ শেষ হওয়ার পর সারাদেশে ভোটার তালিকার কাজ শুরু হবে বলে জানান তিনি। আগামী সংসদ নির্বাচন হবে স্বচ্ছ, সর্বমহলে গ্রহণযোগ্য এবং পেশিশক্তি ও কালোটাকা মুক্ত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। জেলা প্রশাসক শামসুল আলমের সভাপতিত্বে ৭৭ পদাতিক ডিভিশনের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল আজিম ও জেলা নির্বাচন কর্মকর্তা-১ রাশেদুল ইসলাম এই মতবিনিময় সভায় বক্তব্য দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/জেকে/এমএইচবি/২৩১৫ ঘ.