ঢাকা,আগস্ট ১৩(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির যুগ্মমহাসচিব সাবেক হুইপ আশরাফ হোসেনের স্ত্রী মোনিমা আশরাফ সোমবার ভোরে ঢাকায় কিডনিজনিত জটিলতায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
দুপুরে পাট গবেষণা ইন্সটিটিউট মসজিদে প্রয়াতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মোমেনা আশরাফ স্বামী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপির সংস্কারপন্থী নেতাদের অন্যতম মুখপাত্র আশরাফ হোসেনের স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়ে সংসদ ভবন সংলগ্ন ন্যাম ফ্ল্যাটে বিএনপির সাবেক সাংসদ, স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টাসহ কেন্দ্রীয় নেতারা ছুটে যান। বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া সকালে ন্যাম ফ্ল্যাটে মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সন্ধ্যায় এক শোকবানীতে আশরাফ হোসেনের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯২০ ঘ.
bdnews24