২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ভোটার তালিকার জন্য ছবি তোলার কাজ শুরু

রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর শনিবার থেকে রাজশাহী মহানগরীতে ভোটার তালিকার জন্য ছবি তোলার কাজ শুরু হয়েছে। প্রথম দিনেই ৬ হাজার ৪৪৩ জন ভোটারের ছবি তোলা হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 01:15 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১১(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর শনিবার থেকে রাজশাহী মহানগরীতে ভোটার তালিকার জন্য ছবি তোলার কাজ শুরু হয়েছে। প্রথম দিনেই ৬ হাজার ৪৪৩ জন ভোটারের ছবি তোলা হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। শনিবার ছবি তোলার কাজ শুরু হলেও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গত বৃহস্পতিবার ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের বিষয়টি অন্তুর্ভক্ত করে রাষ্ট্রপতি ভোটার তালিকা অধ্যাদেশ-২০০৭ জারি করেন। এর ফলে ছবি সম্বলিত ভোটার তালিকা প্রণয়নের েেত্র আর কোনো আইনি বাধা থাকলো না। এই অধ্যাদেশ জারির ফলে ১৯৮২ সালের ভোটার তালিকা সংক্রান্ত অধ্যাদেশটি বাতিল হলো। রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে ছবি তোলার জন্য ১০১টি কেন্দ্রের মধ্যে শনিবার ৩৭টি কেন্দ্রে ছবি তোলার কাজ শুরু হয়। সকালে বগুড়া অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শামীম চৌধুরী এই কার্যক্রম পরিদর্শন করেন। জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুসা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তারা পর্যায়ক্রমে তথ্য ফরম পূরণকারী ভোটারদের মধ্য থেকে প্রতিদিন নির্দিষ্টসংখ্যক মানুষকে ছবি তোলার জন্য কেন্দ্রে আসার অনুরোধ করছেন। এভাবে পর্যায়ক্রমে সবার ছবি তোলা হবে। প্রথম পর্যায়ে একটানা ৩৭টি কেন্দ্রের কাজ শেষ হবার পর একইভাবে দ্বিতীয় পর্যায়ে ১৭ আগস্ট থেকে অন্য কেন্দ্রগুলো কাজ শুরু করবে। ছবি তোলার কাজ চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। জেলা নির্বাচন কার্যালয় জানায়, ৩৭ টি কেন্দ্রের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে কাশিয়াডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ আগস্ট, গোলজারবাগ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ আগস্ট, ২ নম্বর ওয়ার্ডে বালাজাননেছা উচ্চ বালিকা বিদ্যালয়ে ২১ আগস্ট, ৩ নম্বর ওয়ার্ডে ডিবি আনোয়ারা বেসরকারি প্রাথমিক ও জুনিয়র বিদ্যালয়ে ২০ আগস্ট, ৪ নম্বর ওয়ার্ডে শহীদ মামুন মাহমুদ স্কুল ও কলেজে ১৮ আগস্ট, ৫ নম্বর ওয়ার্ডে হেলেনাবাদ সরকারি বালিকা বিদ্যালয়ে ১৭ আগস্ট, ৬ নম্বর ওয়ার্ডে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে ১৬ আগস্ট, ৭ নম্বর ওয়ার্ডে রিভারভিউ উচ্চ বিদ্যালয়ে ২০ আগস্ট, ৮ নম্বর ওয়ার্ডে ল্যাবরেটরি গভঃ উচ্চ বিদ্যালয়ে ২০ আগস্ট, শিক প্রশিণ কলেজে ১৮ আগস্ট, ৯ নম্বর ওয়ার্ডে হোসেনিগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে ১৭ আগস্ট, ১০ নম্বর ওয়ার্ডে মুসলিম হাইস্কুলে ২১ আগস্ট, আজিজুর রহমান খলিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ আগস্ট, ১১ নম্বর ওয়ার্ডে রাজশাহী সিটি কলেজে ১৫ আগস্ট, ১২ নম্বর ওয়ার্ডে মন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ আগস্ট, ১৩ নম্বর ওয়ার্ডে শহীদ নাজমুল হক বালিকা বিদ্যালয়ে ১৬ আগস্ট, ১৪ নম্বর ওয়ার্ডে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ২১ আগস্ট, হাউজিং এস্টেট উচ্চ বালিকা বিদ্যালয়ে ১৮ আগস্ট, ১৫ নম্বর ওয়ার্ডে হাউজিং এস্টেট মহাবিদ্যালয়ে ২২ আগস্ট, ১৬ নম্বর ওয়ার্ডে আটরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ আগস্ট, ১৭ নম্বর ওয়ার্ডে আল মারকাজুল ইসলামী আস সালাফি দাখিল মাদ্রাসায় ২০ আগস্ট, ১৮ নম্বর ওয়ার্ডে মেট্রোপলিটন ডিগ্রি কলেজে ১৭ আগস্ট, ১৯ নম্বর ওয়ার্ডে শিরইল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ আগস্ট, ছোটবনগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০ আগস্ট, ২০ নম্বর ওয়ার্ডে কৃষ্ণকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১ আগস্ট, ২১ নম্বর ওয়ার্ডে সাবিত্রী উচ্চ বালিকা বিদ্যালয়ে ১৯ আগস্ট, ২২ নম্বর ওয়ার্ডে বিবি হিন্দু একাডেমিতে ১৯ আগস্ট, ২৩ নম্বর ওয়ার্ডে শাহমখদুম কলেজে ১৯ আগস্ট, ২৪ নম্বর ওয়ার্ডে জাতীয় তরুণ সংঘ একাডেমিতে ১৮ আগস্ট, ২৫ নম্বর ওয়ার্ডে খাদেমুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ে ১৬ আগস্ট, ২৬ নম্বর ওয়ার্ডে ভদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ আগস্ট, ২৭ নম্বর ওয়ার্ডে উত্তরবঙ্গ টিটিসি কলেজে ১৬ আগস্ট, ২৮ নম্বর ওয়ার্ডে কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ আগস্ট, ধরমপুর শমসের আলী মোল্লা রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ আগস্ট, ২৯ নম্বর ওয়ার্ডে ডাশমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪ আগস্ট , ৩০ নম্বর ওয়ার্ডে বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ১৭ আগস্ট এবং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ আগস্ট পর্যন্ত ছবি তোলা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এসকে/১৯০৯ ঘ.