২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তির দাবিতে কার্জন হলে ছাত্রলীগের মানববন্ধন

১৫ আগস্টকে জাতীয় শোক দিবস পালন এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে ছাত্রলীগ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 09:22 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস পালন এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে ছাত্রলীগ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মানববন্ধন করেছে। মানবন্ধনকারীদের হাতে ধরা ব্যানারে "অবিলম্বে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর কর" দাবিও লেখা ছিল। সকাল দশটার দিকে কার্জন হলে ছাত্রলীগের প্রায় ২০/২৫ নেতা-কর্মী মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন প্রায় ১০ মিনিট স্থায়ী হয়। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপু এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব এতে নেতৃত্ব দেন। সভাপতি সোহেল রানা টিপু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবিলম্বে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর এবং শেখ হাসিনার নিঃশর্ত মুক্তির বাদিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।" মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন ভুঁইয়া ও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএইচবি/১৫০৭ ঘ.