২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবায়দুল কাদের ও তার স্ত্রী ইশরাতুন্নেছার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তার স্ত্রী ইশরাতুন্নেছার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 12:33 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তার স্ত্রী ইশরাতুন্নেছার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালত পৃথক দুই কর ফাঁকির মামলায় এ আদেশ দেন। সহকারী কর কমিশনার নিগার সুলতানা বাদি হয়ে এই দুই মামলা দায়ের করেন। বিচারক মামলার বাদির জবানবন্দী গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। উল্লেখ্য, ওবায়দুল কাদের বর্তমানে কারাগারে। তার স্ত্রী পলাতক রয়েছেন। বাদি মামলার অভিযোগে উল্লেখ করেন, ওবায়দুল কাদের ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত বিভিন্ন করবর্ষে এক কোটি ৭ লাখ ৩৯ হাজার ২৮৪ টাকার আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণীতে প্রদর্শন না করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন। ইশরাতুন্নেছার বিরুদ্ধে দায়ের করা মামলায় বলা হয়, অভিযুক্ত ২০০০ থেকে ২০০৭ পর্যন্ত বিভিন্ন করবর্ষে ৮৮ লাখ ৭৬ হাজার ৭১৭ টাকার আয়কর রিটার্ন ও সম্পদ বিবরনীতে না দেখিয়ে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন। বিচারক তাদের বিরুদ্ধেমামলা দুটি আমলে নিয়ে আয়কর অধ্যাদেশ ও জরুরি ক্ষমতাবিধির আওতায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮১৫ ঘ.