২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ভাঙার জন্য বেছে নেওয়া হয়েছে মান্নান ভুইয়াকে : খালেদা জিয়া

দেশের ভেতর চাঁদপুরের পর এবার নওগাঁয় দলীয় নেতাদের সঙ্গে টেলি- কনফারেন্স করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি এতে আবারও বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তোলেন। দলের স্থানীয় নেতাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, "বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। আর এ জন্য বেছে নেওয়া হয়েছে মান্নান ভূঁইয়াকে। কিন্তু এ অপচেষ্টা সফল হবে না।" বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্যও বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 08:00 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

নওগাঁ, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের ভেতর চাঁদপুরের পর এবার নওগাঁয় দলীয় নেতাদের সঙ্গে টেলি- কনফারেন্স করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি এতে আবারও বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তোলেন। দলের স্থানীয় নেতাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, "বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। আর এ জন্য বেছে নেওয়া হয়েছে মান্নান ভূঁইয়াকে। কিন্তু এ অপচেষ্টা সফল হবে না।" বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্যও বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া। শনিবার রাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ জেলা শাখার উদ্যোগে জেলা আইনজীবী সমিতি ভবনে ওই টেলি -কনফারেন্সটির ব্যবস্থা করা হয়। রাত ১০টা ২ মিনিট থেকে ১৩ মিনিট স্থায়ী এ কনফারেন্সে বিএনপি সমর্থক ৫০ জনের মতো অর্ধশত আইনজীবী ছাড়াও ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়া বলেন, "বিএনপি মাটি ও মানুষের দল। কয়েকবার এ দলটি রাষ্ট্রক্ষমতায় এসে সফলভাবে দেশ পরিচালনা করেছে। অতীতেও এ দল ভাঙার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু তারা সফল হয়নি। নেতাকর্মীদের সহযোগিতা থাকলে এবারও ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা সফল হবে না।" নেতাকর্মীদের প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, "যারা সংস্কারের নামে দল ভাঙার ষড়যন্ত্র করছে তাদের ডাকে সাড়া দেবেন না।" নেতাকর্মীরা মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কারের দাবি জানালে খালেদা জিয়া বলেন, "আপনারা বিভ্রান্ত হবেন না। ঐক্যবদ্ধ থাকুন ও ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে নির্দেশ দেবো।" যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারপার্সন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/এসকে/ ১৩৪৫ ঘ.