২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় মেয়র সারোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন

অস্ত্র মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মজিবর রহমান সারোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ৮ আগস্ট মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রোববার দুপুরে ঢাকার সাত নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক নুরুজ্জামান এ অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় সারোয়ার নিজেকে নির্দোষ বলে দাবি করেন। গত ২৮ মে মেয়র সারোয়ারের গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এসময় অবৈধভাবে রাখা চার রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 07:34 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অস্ত্র মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মজিবর রহমান সারোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ৮ আগস্ট মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রোববার দুপুরে ঢাকার সাত নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক নুরুজ্জামান এ অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় সারোয়ার নিজেকে নির্দোষ বলে দাবি করেন। গত ২৮ মে মেয়র সারোয়ারের গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এসময় অবৈধভাবে রাখা চার রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করা হয়। র‌্যাব ৭ এর কর্মকর্তা আকতারুজ্জামান বাদী হয়ে গত ১৮ জুন গুলশান থানায় অস্ত্র আইনে সারোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গুলশান থানার উপপরিদর্শক শহিদুল্লাহ গত ১৭ জুলাই সারোয়ারের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এসকে/ ১৩২৪ ঘ.