ঢাকা, জুলাই ৩১(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিবস ১৫ আগস্ট পালনে অধ্যাপক আনিসুজ্জামানকে আহবায়ক করে ১৫১ সদস্যের জাতীয় শোক দিবস পালন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির যুগ্ম -আহবায়ক হচ্ছেন রামেন্দু মজুমদার ও নাসিরউদ্দিন ইউসুফ ও সদস্য সচিব গোলাম কুদ্দুছ।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় কমিটির কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে আছে ১৫ আগস্ট ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সরকারি অনুমোদন সাপেক্ষে ১৮ জুলাই ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠান।
জাতীয় শোক দিবস পালন কমিটিতে রয়েছেন দেশের ১৫১ জন কবি, লেখক, সংস্কৃতিসেবী, শিক্ষাবিদ ও সাংবাদিক ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে ১৭৫৪ ঘ.
bdnews24