২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইনাস টু বাস্তবায়নের জন্যই খালেদাকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব : হান্নান

'মাইনাস টু' ফর্মুলা বাস্তবায়নের জন্যই বিএনপির চেয়ারপারসনকে বাদ দিয়ে দলের সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন খালেদা জিয়ার উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ। হান্নান শাহ মঙ্গলবার তার ডিওএইচএসের বাসায় সাংবাদিকদের বলেন, "মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের জন্যই দলের চেয়ারপারসনকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। আমি ইতোমধ্যে জেলা- উপজেলা পর্যায়ে কথা বলে জানতে পেরেছি সংস্কারপন্থীদের তৃণমূল পর্যায়ে কোনও সমর্থন নেই।" সংস্কার প্রস্তাব উত্থাপনের প্রক্রিয়াগত ত্র"টির কথা উল্লেখ করে তিনি বলেন, "কাউন্সিলে কোনও প্রস্তাব উত্থাপন করার আগে সাব কমিটি গঠন করে সেই প্রস্তাব যাচাই -বাছাই করতে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 09:45 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---'মাইনাস টু' ফর্মুলা বাস্তবায়নের জন্যই বিএনপির চেয়ারপারসনকে বাদ দিয়ে দলের সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন খালেদা জিয়ার উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ। হান্নান শাহ মঙ্গলবার তার ডিওএইচএসের বাসায় সাংবাদিকদের বলেন, "মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের জন্যই দলের চেয়ারপারসনকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। আমি ইতোমধ্যে জেলা- উপজেলা পর্যায়ে কথা বলে জানতে পেরেছি সংস্কারপন্থীদের তৃণমূল পর্যায়ে কোনও সমর্থন নেই।" সংস্কার প্রস্তাব উত্থাপনের প্রক্রিয়াগত ত্র"টির কথা উল্লেখ করে তিনি বলেন, "কাউন্সিলে কোনও প্রস্তাব উত্থাপন করার আগে সাব কমিটি গঠন করে সেই প্রস্তাব যাচাই -বাছাই করতে হয়। গঠনতন্ত্রের এ নিয়ম এক্ষেত্রে অনুসরণ করা হয়নি।" হান্নান শাহ আবারও দাবি করেন, সংস্কারপন্থীদের ঘোষিত সংস্কার প্রস্তাবের সঙ্গে দলের নেতাকর্মীদের কোনও সমর্থন নেই। চেয়ারপারসনকে বাদ দিয়ে কোনও সংস্কারের চিন্তাভাবনা করলে তারা একা হয়ে যাবেন। বিএনপির যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন তার বিরুদ্ধে দলে 'বিভ্রান্তির সৃষ্টি'র যে অভিযোগ এনেছেন তা নাকচ করে দিয়ে হান্নান শাহ বলেন, "উদোরপিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে।" 'ছোটখাটো ভাঙনে বিএনপির কিছু আসে যায় না' মন্তব্য করে তিনি বলেন, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে ও থাকবে। গঠনতন্ত্র সম্পর্কে খালেদা জিয়ার উপদেষ্টা জেডএ খানের অজ্ঞতা রয়েছে বলে দাবি করেন হান্নান শাহ। তিনি বলেন, "জেডএ খান কোনও ব্যক্তির উপদেষ্টা নন, দলের উপদেষ্টা বলে যে দাবি করেছেন তা গঠনতন্ত্র সম্পর্কে না জেনেই করেছেন।" বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরও বলেন, "গত রোববার সিলেট থেকে আসার পর বিএনপির চেয়ারপারসনের সঙ্গে আমার কথা হয়েছে। পরিস্থিতি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। পরিস্থিতি এরকম না থাকলে বন্যার্তদের পাশে দাঁড়াতেন বলেও জানিয়েছেন।" এদিকে হান্নান শাহর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন বলেছেন, "বিএনপির সংস্কারপন্থীরা একা হবেন কী না হবেন, এটা তার ব্যক্তিগত মতামত। আমরা একটি খসড়া প্রস্তাব শুধু কাউন্সিলারদের উদ্দেশে নয়, জাতির উদ্দেশ্যেও পেশ করেছি। ওই প্রস্তাব বিবেচনা করবেন কাউন্সিলাররাই। কাউন্সিল অধিবেশনের আগেই হান্নান কীভাবে আগাম ফলাফল বলতে পারে তা বোধগম্য নয়।" মঙ্গলবার বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূইয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করে সাংবাদিকদের এসব কথা বলেন আশরাফ হোসেন। তিনি বলেন, "হান্নান শাহ দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। দলের কাউন্সিল কীভাবে হয় সেটাও তিনি জানেন না। তাই এই বিষয়ে ঢালাওভাবে মন্তব্য করা অনুচিত।" বিএনপি যুগ্ম মহাসচিব দাবি করেন, "আমরা গঠনতন্ত্র অনুযায়ীই সংস্কার প্রস্তাবের একটি খসড়া জাতির উদ্দেশে উপস্থাপন করেছি। এই প্রস্তাবের পক্ষে- বিপক্ষে মত থাকতে পারে। কাউন্সিল অধিবেশনেই সব চুড়ান্ত হবে।" আশরাফ হোসেন হান্নান শাহকে উদ্দেশ্য করে বলেন, "ওনার কোনও প্রস্তাব থাকলে তা কাউন্সিলেই বলা উচিৎ। তিনি একটি আলাদা খসড়া প্রস্তাব উপস্থাপন করতে পারেন।" মান্নান ভূইয়ার সঙ্গে প্রতিদিনের মতো মঙ্গলবারও ফরিদপুর, সিলেট, বগুড়া, পাবনা ও মেহেরপুরের বিএনপির জেলা নেতা ও সাবেক সাংসদরা দেখা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরবি/এসকে ১৫৩৩ ঘ.