২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার মৃত্যুর জন্য সরকার দায়ি থাকবে: সিগমা হুদা

সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার স্ত্রী ব্যারিষ্টার সিগমা হুদা তার শরীরের অবস্থা খুব খারাপ দাবি করে মন্তব্য করেছেন,তার মৃত্যু হলে সরকার দায়ি থাকবে। সোমবার বিকেলে বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে ঘুষ গ্রহণের মামলায় নিজের সাফাই সাক্ষ্য দিতে গিয়ে সিগমা হুদা বলেন, "আমার শরীরের অবস্থা খুবই খারাপ। অথচ কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। এ অবস্থায় আমার মৃত্যুর জন্য সরকার দায়ি থাকবে।" তিনি এই বিষয়টি উল্লেখ করে লালবাগ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করার কথাও বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 03:10 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার স্ত্রী ব্যারিষ্টার সিগমা হুদা তার শরীরের অবস্থা খুব খারাপ দাবি করে মন্তব্য করেছেন,তার মৃত্যু হলে সরকার দায়ি থাকবে। সোমবার বিকেলে বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে ঘুষ গ্রহণের মামলায় নিজের সাফাই সাক্ষ্য দিতে গিয়ে সিগমা হুদা বলেন, "আমার শরীরের অবস্থা খুবই খারাপ। অথচ কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। এ অবস্থায় আমার মৃত্যুর জন্য সরকার দায়ি থাকবে।" তিনি এই বিষয়টি উল্লেখ করে লালবাগ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করার কথাও বলেন। সিগমা হুদা আরও বলেন, "আমার হার্টের অবস্থা খুবই নাজুক, ফুসফুসে পানি জমেছে, পা ফেলতে পারিনা। শরীরের এই অবস্থার পরেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমার চিকিৎসার প্রয়োজন নেই, আমি সুস্থ আছি।" প্রতিদিন কারাগার থেকে হুইল চেয়ারে করে আদালতে আসতে কষ্ট হওয়ার কথা জানিয়ে তিনি বলেন , "কয়েকবার আবেদন করার পরেও আমাকে আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়নি।" সাফাই সাক্ষ্যে এর আগে সিগমা হুদা নিজের শিক্ষা ও কর্মজীবন, পারিবারিক অবস্থান, দেশের মানবাধিকার আন্দোলন এবং আর্ন্তজাতিক পর্যায়ে তার ভূমিকার কথা উল্লেখ করেন। মঙ্গলবারও তিনি সাফাই সাক্ষ্য দেবেন। এদিকে হুদা দম্পতির পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন নাজমুল হুদার ছোট বোন নাসরিন হুদার স্বামী এটিএম নাজেমউদ্দীন। গত ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বাদি হয়ে প্রায় আড়াই কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ এনে হুদা দম্পতির বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলা দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে ২১০৬ ঘ.