২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে জিল্লুরের সংশয়

সঠিক সময়ে নির্বাচন হবে কী না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্ল ুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের নিজের বাসায় তিনি সাংবাদিকদের কাছে এ মনোভাব প্রকাশ করেন। জিল্লুর রহমান বলেন, "নির্বাচন কমিশন এখনও ভোটার তালিকার কাজ শুরু করতে পারেনি। সঠিক ভোটার তালিকা না হলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।" শেখ হাসিনা ভোটার তালিকা নিয়ে যে সংশয় প্রকাশ করেছিলেন, তার সঙ্গে একমত পোষণ করে জিল্লুর বলেন, "সঠিক সময়ে নির্বাচন হবে কী না সে বিষয়ে আমরা আতঙ্কগ্রস্ত।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 02:29 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সঠিক সময়ে নির্বাচন হবে কী না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্ল ুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের নিজের বাসায় তিনি সাংবাদিকদের কাছে এ মনোভাব প্রকাশ করেন। জিল্লুর রহমান বলেন, "নির্বাচন কমিশন এখনও ভোটার তালিকার কাজ শুরু করতে পারেনি। সঠিক ভোটার তালিকা না হলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।" শেখ হাসিনা ভোটার তালিকা নিয়ে যে সংশয় প্রকাশ করেছিলেন, তার সঙ্গে একমত পোষণ করে জিল্লুর বলেন, "সঠিক সময়ে নির্বাচন হবে কী না সে বিষয়ে আমরা আতঙ্কগ্রস্ত।" দেশের বর্তমান অবস্থার জন্য দুই নেত্রীকে দায়ী করে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত প্রধান বলেন, "বিএনপি-জামাত দেশে নির্বাচন হতে দিলো না। দেশের বর্তমান অবস্থার জন্য তারাই দায়ী।" মহিউদ্দীন খান আলমগীরের ১৩ বছর কারাদণ্ডের রায় সম্পর্কে তিনি বলেন, "আমরা সুবিচার পাবো কী না সেটা নিয়ে সংশয় রয়েছে। দেশের বিশিষ্ট ব্যক্তিরা সাফাই--স্বাক্ষী দেওয়ার পরও মহিউদ্দীন খান আলমগীরকে ১৩ বছর জেল দেওয়া হলো। এখন পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। এতেই মনে হচ্ছে তার বিরুদ্ধে যে মামলাগুলো করা হচ্ছে সেগুলো উদ্দেশ্যমূলক।" জিল্লুর রহমান শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোকে মিথ্যা আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। শেখ হাসিনার গাড়ি জব্দের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, "এটা দুঃখজনক ঘটনা।" জামাতের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি একজন উপদেষ্টার এ ধরণের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, " উপদেষ্টার সঙ্গে আমরা একমত নই।" এসময় উপস্থিত ছিলেন, মতিয়া চৌধুরী, ড. হাসান মাহমুদ, হাবিবুর রহমান সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/এসকে ২০২০ ঘ.