২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমরা খালেদার আপনজন'

বিএনপির 'সংস্কারপন্থী' নেতা শাহ্ মো. আবুল হোসাইন দাবি করেছেন, তারা খালেদা জিয়ার 'খুবই আপনজন', বিএনপি চেয়ারপারসন ক্ষোভে দুঃখে তাদের সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন। দলের কাউন্সিল করার আগে অবশ্যই খালেদা জিয়ার অনুমতি চাওয়া হবে বলেও জানান তিনি। বুধবার দুপুরে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার গুলশানের বাসায় তার সঙ্গে দেখা করে আবুল হোসাইন সাংবাদিকদের এসব বলেন। বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এই অর্থ প্রতিমন্ত্রী খালেদার প্রতি তাদের আস্থার কথা জানিয়ে বলেন, "তিনি (খালেদা জিয়া) ক্ষোভে বা দুঃখে আমাদের সম্পর্কে কিছু বলেছেন। কিন্তু আমরা তার খুব আপনজন। দলের কাউন্সিল অধিবেশনের আগে অবশ্যই তার অনুমতি নেওয়া হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 10:24 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির 'সংস্কারপন্থী' নেতা শাহ্ মো. আবুল হোসাইন দাবি করেছেন, তারা খালেদা জিয়ার 'খুবই আপনজন', বিএনপি চেয়ারপারসন ক্ষোভে দুঃখে তাদের সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন। দলের কাউন্সিল করার আগে অবশ্যই খালেদা জিয়ার অনুমতি চাওয়া হবে বলেও জানান তিনি। বুধবার দুপুরে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার গুলশানের বাসায় তার সঙ্গে দেখা করে আবুল হোসাইন সাংবাদিকদের এসব বলেন। বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এই অর্থ প্রতিমন্ত্রী খালেদার প্রতি তাদের আস্থার কথা জানিয়ে বলেন, "তিনি (খালেদা জিয়া) ক্ষোভে বা দুঃখে আমাদের সম্পর্কে কিছু বলেছেন। কিন্তু আমরা তার খুব আপনজন। দলের কাউন্সিল অধিবেশনের আগে অবশ্যই তার অনুমতি নেওয়া হবে।" দলের গঠনতন্ত্র সংশোধনে মহাসচিবের সংস্কার প্রস্তাবের পক্ষে দুই তৃতীয়াংশ কাউন্সিলরের সমর্থন আছে বলে দাবি করেন তিনি। শাহ্ মো. আবুল হোসাইন বলেন, "দলে আরও গণতন্ত্রায়ন এবং একে দুর্নীতি মুক্ত করতেই আমাদের সংস্কার প্রস্তাব। এতে দল বিভক্ত হবে না, বরং ঐক্য আরও সুদৃঢ় হবে।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের মহাসচিব দলের সংস্কারের প্রস্তাব দিয়েছেন, চেয়ারপারসনেরও এ ধরনের সংস্কার প্রস্তাব রয়েছে। কিন্তু সেগুলো আমরা এখনো জানি না। সবকিছু মিলিয়েই কাউন্সিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" সংস্কার নিয়ে বিএনপিতে বিভেদ বা বিভক্তি হওয়ার অবকাশ নেই দাবি করে তিনি বলেন, "বিএনপির বাইরে আমরা সংস্কারপন্থীরা বিকল্প কিছু ভাবছি না। দল বিভক্ত হোক তা চেয়ারপারসনও চান না।" খালেদা জিয়ার সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে না কেন এ ধরনের প্রশ্নের জবাবে তিনি বলেন, "জরুরি অবস্থার কারণে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। টেলিফোন করার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা রয়েছে।" এদিকে, বুধবার দুপুর পর্যন্ত মহাসচিবের সঙ্গে তার বাসায় কুমিল্লা, বগুড়া, বরিশাল, মুন্সীগঞ্জের সাংসদ ও জেলা নেতারা দেখা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসএনডি/জিএনএ/১৬১৪ ঘ.