কুড়িগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে)- রৌমারী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির এবং যাদুরচর মহিউস সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহীদ মাসউদ আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিম।
পুলিশ জানায়, ২০০৬ সালে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির দায়ের করা একটি জালিয়াতি মামলার গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী মাসউদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মাসউদের বিরুদ্ধে থানায় আরও তিনটি মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে/প্রতিনিধি/এমআই/২০১৯ ঘ.
bdnews24