২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনকালের মালিকানা অস্বীকার করলেন তারেক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দুর্নীতি দমন কমিশনে দেওয়া তার সম্পদের বিবরণীর পূর্ণাঙ্গ ব্যাখ্যায় দাবি করেছেন, দৈনিক দিনকালের মালিক তিনি নন; এটি বিএনপির দলীয় পত্রিকা। তারেক রহমানের আইনজীবী আহমেদ আজম খান বুধবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তারেক কমিশনের কাছে সম্পদের কোনো সম্পূরক হিসাব জমা দেননি। গত জুনে তিনি যে বিবরণী দিয়েছিলেন তার ব্যাখ্যা সোমবার জমা দেওয়া হয়েছে। তারেক রহমান কমিশনে সম্পূরক হিসাব দিয়েছেন বলে বুধবার বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেন আহমেদ আজম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 08:30 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দুর্নীতি দমন কমিশনে দেওয়া তার সম্পদের বিবরণীর পূর্ণাঙ্গ ব্যাখ্যায় দাবি করেছেন, দৈনিক দিনকালের মালিক তিনি নন; এটি বিএনপির দলীয় পত্রিকা। তারেক রহমানের আইনজীবী আহমেদ আজম খান বুধবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তারেক কমিশনের কাছে সম্পদের কোনো সম্পূরক হিসাব জমা দেননি। গত জুনে তিনি যে বিবরণী দিয়েছিলেন তার ব্যাখ্যা সোমবার জমা দেওয়া হয়েছে। তারেক রহমান কমিশনে সম্পূরক হিসাব দিয়েছেন বলে বুধবার বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেন আহমেদ আজম খান। তারেকের ব্যাখ্যায় বলা হয়েছে, "দৈনিক দিনকালের মালিক আমি নই। আমার নামে গাজীপুর ও বসুন্ধরায় কোনো জমি নেই।" প্রসঙ্গত, দিনকাল পাবলিকেশনের পরিচালকদের মধ্যে তারেক রহমান একজন। এদিকে বুধবার সকালে কমিশনের উপ-পরিচালক জহুরুল হুদা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার তারেক রহমান কারাগারের মাধ্যমে জমা দেওয়া সম্পদের একটি ব্যাখ্যা প্রতিদবেদন কমিশনে পাঠিয়েছেন। তারেক রহমানকে গত ৭ মার্চ শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার বাসা থেকে আটক করে যৌথ বাহিনী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমকে/জেকে/এসি/১৭১২ ঘ.