২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ

শেখ হাসিনাকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এসব বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘটনা তত্ত্বাবধায়ক সরকারের একটি ভুল পদক্ষেপ। সামগ্রিক গণতান্ত্রিক প্রক্রিয়া এতে হুমকির মুখে পড়েছে। বিবৃতিতে অবিলম্বে হাসিনার মুক্তি দাবি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 04:07 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এসব বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘটনা তত্ত্বাবধায়ক সরকারের একটি ভুল পদক্ষেপ। সামগ্রিক গণতান্ত্রিক প্রক্রিয়া এতে হুমকির মুখে পড়েছে। বিবৃতিতে অবিলম্বে হাসিনার মুক্তি দাবি করা হয়। মঙ্গলবার ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও জাতির জনক শেখ হাসিনাকে সাজানো মামলায় গ্রেপ্তার ও আটকাদেশ দেওয়ায় বাংলাদেশের গণতন্ত্র প্রশ্নের সম্মুখীন হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাও আজ প্রশ্নবিদ্ধ। তিনি সরকারের কাছে অবিলম্বে শেখ হাসিনার মুক্তি দাবি করেন। জাতীয় শ্রমিক লীগের বিবৃতিতে সভাপতি আব্দুল মতিন মাস্টার বলেন, একটি ভিত্তিহীন মামলায় জড়িয়ে শেখ হাসিনাকে গ্রেপ্তার তার সম্মানহানি ও জনগণ থেকে বিচ্ছিন্ন চেষ্টা ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও পক্ষপাতমুক্ত দুর্নীতিবিরোধী আইনি পদক্ষেপ দেশবাসীর কাম্য। কিন্তু, এ অভিযানের মধ্যে ভিন্ন কোনো রাজনৈতিক অভিলাষ বা ছক যুক্ত হয়ে গেলে তা জনগণের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি করবে এবং এর কোনো গ্রহণযোগ্যতাও থাকবে না। বিবৃতিতে অতীত সরকারের করা কালো আইনের হাতিয়ার কাজে না লাগিয়ে প্রকৃত গণতান্ত্রিক নীতি অনুসরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও মৌলবাদ ও সা