২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পত্রিকা পড়ে ও বিটিভি দেখে দিন কাটছে হাসিনার

সংসদভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারে শেখ হাসিনা মঙ্গলবার সকাল থেকে দুপুর পত্রিকা ও বই পড়ে কাটিয়েছেন। তার স্বাস্থ্য ভালো আছে জানিয়ে উপ মহা কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনা ভাল আছেন। কারা চিকিৎসক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছেন।" সকাল ও দুপুরে তাকে প্রথম শ্রেনীর বন্দি হিসেবে প্রাপ্য খাবার সরবারহ করা হয়েছে বলে কারা কর্মকর্তা মেজর সিদ্দকী জানান। তবে শেখ হাসিনার বিশেষ সহকারি ড. হাসান মাহমুদ সকালে সাংবাদিকদের বলেন,"নেত্রীকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। ফেজিওথেরাপি দেন ফিজিওথেরাপিস্ট লুৎফা আলী।" তিনি জানান, ডিআইজি প্রিজনের সঙ্গে তার কথা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 11:21 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- - সংসদভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারে শেখ হাসিনা মঙ্গলবার সকাল থেকে দুপুর পত্রিকা ও বই পড়ে কাটিয়েছেন। তার স্বাস্থ্য ভালো আছে জানিয়ে উপ মহা কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনা ভাল আছেন। কারা চিকিৎসক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছেন।" সকাল ও দুপুরে তাকে প্রথম শ্রেনীর বন্দি হিসেবে প্রাপ্য খাবার সরবারহ করা হয়েছে বলে কারা কর্মকর্তা মেজর সিদ্দকী জানান। তবে শেখ হাসিনার বিশেষ সহকারি ড. হাসান মাহমুদ সকালে সাংবাদিকদের বলেন,"নেত্রীকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। ফেজিওথেরাপি দেন ফিজিওথেরাপিস্ট লুৎফা আলী।" তিনি জানান, ডিআইজি প্রিজনের সঙ্গে তার কথা হয়েছে। হাসিনার বিশেষ সহকারি আরও জানান, আওয়ামী লীগ সভানেত্রীকে যেনো আরো উন্নত ব্যবস্থায় রাখা হয় সেজন্য তিনি আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকিরের সঙ্গে কথা বলেছেন। শেখ হাসিনাকে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন কারণে বেশ কিছু ওষুধ খেতে হয়। তার কানেও সমস্যা রয়েছে। দৈনন্দিন বিভিন্ন কাজে তিনি কয়েকজনের সাহায্য নিয়ে থাকেন। এজন্য তার সঙ্গে ফিজিওথেরাপিস্টসহ চার জনকে দেখা করতে দেওয়ার আবেদন করা হয়েছে। ফিজিওথেরাপিস্ট লুৎফা আলীসহ আবেদনে আর যে তিন জনের নাম দেওয়া হয়েছে তারা হলেন, মর্জিনা, শারমিন ও পতিকা। হাসান মাহমুদ বলেন," আমরা চাই নেত্রীকে যেনো সব পত্রিকা পড়তে ও বিটিভিসহ সব চ্যানেল দেখতে দেওয়া হয়।" মেজর সিদ্দিকী বলেন, শেখ হাসিনাকে মঙ্গলবার পাঁচটি পত্রিকা দেওয়া হয়। এগুলো হচ্ছে-বাংলা দৈনিক আমার দেশ, মানবজমিন ও ইত্তেফাক এবং একটি ইংরেজী দৈনিক। সাবেক প্রধানমন্ত্রীকে কেন্দ্রীয় কারাগারের সাপ্তাহিক প্রকাশনা কারা বার্তাও পড়তে দেওয়া হয়। আওয়ামী লীগ নেত্রীকে সকালের নাস্তা হিসেবে পাউরুটি, মাখন, ভাজি ও চা দেওয়া হয়। দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পাঠানো হয় নাজিরশাইল চালের ভাত, মাংস, ভাজি, ছোট মাছের তরকারি। মহা কারাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হাসান বিকেল সাড়ে তিনটায় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান, শেখ হাসিনা ভালো ও সুস্থ আছেন। তিনি সব সুযোগ সুবিধা সঠিকভাবে পাচ্ছেন কিনা সে বিষয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে। প্রধান কারা কর্মকর্তা বলেন,"তাঁর টেলিভিশন দেখার সুযোগ রয়েছে। তবে তিনি বিটিভি ছাড়া অন্য কোনো চ্যানেল দেখতে পারবেন না।" শেখ হাসিনার কক্ষে খাট, টেবিল--চেয়ার আছে। মশারিও দেওয়া হয়েছে তাকে। সাবেক প্রধানমন্ত্রীর কক্ষটি শীতাতপ নিয়ন্ত্রিত কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। সোমবার সন্ধ্যায় হাসিনার জন্য সুধা সদন থেকে একটি রেডিও সেট ও পরনের জামা-কাপড় কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এসএম/এসইউএম/ এলএইচ/ জিএনএ/এসকে/১৬০০ ঘ.