২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিশেহারা হবেন না: নেতা-কর্মীদের উদ্দেশে জিল্লুর

অবিলম্বে শেখ হাসিনার মুক্তি দাবি করে বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের দিশেহারা ও বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। মঙ্গলবার গুলশানের নিজের বাসায় সংবাদ সম্মেলনে জিল্লুর বলেন, "সরকার ভেবেছিল গ্রেপ্তার করলে হাসিনার ভাবমূর্তি নষ্ট হবে। কিন্তু এতে তার ভাবমূর্তি শতগুণ বেড়েছে। গ্রেপ্তারের মধ্যদিয়ে শেখ হাসিনার ভাবমূর্তি কলঙ্কিত হয়নি বরং অলংকৃত হয়েছে।" শেখ হাসিনাকে গ্রেপ্তারে পরিপেি্রতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে সুচিন্তিত কর্মসূচি দেওয়ার কথাও জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি আন্দোলন সংগ্রামের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 07:22 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে শেখ হাসিনার মুক্তি দাবি করে বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের দিশেহারা ও বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। মঙ্গলবার গুলশানের নিজের বাসায় সংবাদ সম্মেলনে জিল্লুর বলেন, "সরকার ভেবেছিল গ্রেপ্তার করলে হাসিনার ভাবমূর্তি নষ্ট হবে। কিন্তু এতে তার ভাবমূর্তি শতগুণ বেড়েছে। গ্রেপ্তারের মধ্যদিয়ে শেখ হাসিনার ভাবমূর্তি কলঙ্কিত হয়নি বরং অলংকৃত হয়েছে।" শেখ হাসিনাকে গ্রেপ্তারে পরিপেি্রতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে সুচিন্তিত কর্মসূচি দেওয়ার কথাও জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি আন্দোলন সংগ্রামের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান। সম্মেলনের শুরুতেই জিল্লুর রহমান বলেন, "মঙ্গলবার তার বাসায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হবে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা ঠিক নয়। শেখ হাসিনা আমাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার পর থেকে অনেকেই আমার সঙ্গে এসে দেখা করেছেন। আমার বাসা থেকে জানানো হয়েছিল, আজ (মঙ্গলবার) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত আমি সবার সঙ্গে দেখা করবো। এর পরিপেি্রতে দলের কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার আমার বাসায় এসেছেন।" প্রবীণ এ আওয়ামী লীগ নেতা বলেন, "শেখ হাসিনা সরকারের সব কর্মকাণ্ডকে সমর্থন করেছিলেন। আওয়ামী লীগ আগামীতে সরকার গঠন করলে এ সরকারের সব কর্মকাণ্ডকে রেটিফাই করবেন বলেও তিনি বলেছিলেন। অথচ এজাহারে শেখ হাসিনার নাম না থাকা সত্বেও হাস্যকর ভিত্তিহীন মামলায় উদ্দেশ্যমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।" "আপনারা বিভ্রান্ত ও দিশেহারা হবেন না। আওয়ামী লীগ এর আগেও বহুবার এ ধরনের পরিস্থিতিতে পড়েছে। কিন্তু নেতাকর্মীরা এতে বিভ্রান্ত হয়নি", বলেন জিল্লুর রহমান। নিম্ন আদালতের আদেশের অনুলিপি পেলে উচ্চ আদালতে শেখ হাসিনার জামিনের জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি। সোমবার রাতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত আব্দুর রাজ্জাকের বক্তব্য প্রসঙ্গে জিল্লুর রহমান বলেন, "গতকাল(সোমবার) রাতেই আব্দুর রাজ্জাক আমাকে বলেছেন, তিনি কোনও প্রচার মাধ্যমে এ ধরনের কথা বলেননি। বরং তিনি আমাকে সমর্থনই করেছেন।" টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত সাাৎকার দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেছিলেন, কারও সঙ্গে আলোচনা না করে এভাবে জিল্লুর রহমানকে দলের ভারপ্রাপ্ত সভাপতি করার প্রক্রিয়াটি ঠিক ছিল না। মঙ্গলবার সকাল থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা জিল্লুর রহমানের সঙ্গে তার বাসায় দেখা করেন। এর মধ্যে রয়েছেন, মতিয়া চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া, ডা. দীপুমনি, বি এম মোজাম্মেল হক, লতিফ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী, ড. হাসান মাহমুদ, খায়রুজ্জামান লিটন প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমআই/১৩১৬ ঘ.