ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গুলশান ও তেজগাঁও থানায় দায়ের করা দুটি চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের জামিন আবেদন নাকচ করেছে আদালত।
রোববার এ দুটি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার দিন ধার্য থাকলেও তা দাখিল করা হয়নি। পরে মহানগর হাকিম এবিএম আবদুল ফাত্তাহ গুলশান থানায় দায়ের করা চাঁদাবাজি মামলার তদন্ত প্রতিবেদন ১৫ আগস্ট এবং তেজগাঁও থানায় দায়ের করা চাঁদাবাজি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য মহানগর হাকিম মো. মিজানুর রহমান ১৪ আগস্ট দিন ধার্য করেন। দুটি আদালতই এ সময় শেখ সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করেন।
২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শ টাকা চাঁদাবাজির অভিযোগে ইস্ট কোস্ট ট্রেডিং প্রা. লি. এর ব্যবস্থাপনা পরিচালক আজম চৌধুরী গুলশান থানায় এবং ৫ কোটি ২০ লাখ টাকা চাঁদাবাজি ও দুটি এ্যাপার্টমেন্ট জোর করে লিখে নেওয়ার অভিযোগে ইউনিক গ্র"পের সত্ত্বাধিকারী নূর আলী তেজগাঁও থানায় মামলা দুটি দায়ের করেন।
গত ১৩ জুন দায়ের করা এই মামলা দুটিতে শেখ সেলিমসহ শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/২১৫৮ ঘ.
bdnews24