২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহউদ্দিনকে দুর্নীতি মামলায় কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে দুর্নীতি মামলায় কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 05:18 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে দুর্নীতি মামলায় কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালত। রোববার দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আশরাফুল ইসলাম গুলশান থানায় দায়ের করা এ মামলায় সালাহউদ্দিনকে কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন করলে মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন ওই আবেদন মঞ্জুর করেন। ঠিকাদার মো. জাহির হোসেনের কাছ থেকে ১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক শফিকুল ইসলাম সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২৩০১ ঘ.