২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরোজ মিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন, হুদা ও মুন্সীর পিছিয়েছে

টিএণ্ডটির সিবিএ সভাপতি ফিরোজ মিয়া ও তার স্ত্রী রওশন আরার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 01:10 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- টিএণ্ডটির সিবিএ সভাপতি ফিরোজ মিয়া ও তার স্ত্রী রওশন আরার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার অভিযোগ গঠন করা হয়েছে। অন্যদিকে সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদা, সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সী, তার স্ত্রী এবং দুই ছেলের বিরুদ্ধে দুর্নীতি মামলার অভিযোগ গঠনের দিন পিছিয়েছে। রোববার বিশেষ জজ আদালত--৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের আদালত ফিরোজ মিয়া ও তার স্ত্রী রওশন আরার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সোমবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, এই মামলায় মোট ৩৩ জন সাক্ষ্য দেবেন। এ সময় ফিরোজ মিয়া আদালতে উপস্থিত ছিলেন। তবে তার স্ত্রী পলাতক বলে জানান রাষ্ট্র পক্ষের আইনজীবীরা। এদিকে একই আদালত সাবেক বিএনপি সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সী, তার স্ত্রী এবং দুই ছেলের বিরুদ্ধে দুর্নীতির মামলার অভিযোগ গঠনের দিন পিছিয়েছে। আসামী পক্ষের আইনজীবীরা সময় বাড়ানোর আবেদন জানালে আদালত আগামী ৪ জুলাই অভিযোগ গঠনের দিন ধার্য করেন। অন্যদিকে বিশেষ জজ আদালত--২ এর বিচারক অমর কুমার রায়ের আদালত নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন আগামী ৫ জুলাই। আদালতে হুদার আইনজীবীরা বলেন, মামলা থেকে আসামীদের মুক্তি দেওয়ার জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। এই জন্য আমাদের সময় প্রয়োজন। আদালত তাদের আবেদন মঞ্জুর করেন। এ সময় আসামীর কাঠগড়ায় নাজমুল হুদা উপস্থিত থাকলেও অসুস্থার কারণে তার স্ত্রী হাজির হতে পারেননি বলে তাদের আইনজীবীরা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/এমএইচবি/১৯০২ ঘ.