২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লবীর কর ফাঁকির মামলার রায় বৃহস্পতিবার

সাবেক বিএনপি সাংসদ ও হাওয়া ভবনের মালিক আলী আসগর লবীর বিরুদ্ধে দায়ের করা কর ফাঁকির মামলার রায় আগামী বৃহস্পতিবার। আসামী ও রাষ্ট্র পক্ষের টানা চারদিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রোববার বিকেলে বিশেষ জজ আদালত-- ৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 12:23 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সাবেক বিএনপি সাংসদ ও হাওয়া ভবনের মালিক আলী আসগর লবীর বিরুদ্ধে দায়ের করা কর ফাঁকির মামলার রায় আগামী বৃহস্পতিবার। আসামী ও রাষ্ট্র পক্ষের টানা চারদিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রোববার বিকেলে বিশেষ জজ আদালত-- ৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন। একই আদালতে লবী ও তার স্ত্রী খসনুদ আসগরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি হবে সোমবার। কমিশনে দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীতে ২ কোটি ৬৯ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন এবং জানা আয়ের বাইরে ২৪ কোটি ৯৭ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে ২১ মার্চ গুলশান থানায় মামলা করেন উপ--পরিচালক শিরিন পারভিন। গত ২৩ মে জাতীয় রাজস্ব বোর্ডের উপ--কর কমিশনার মো. নুরুল আমিন বাদী হয়ে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে লবীর বিরুদ্ধে ১৭ কোটি ২৩ লাখ টাকার বিনিয়োগে প্রযোজ্য প্রায় সাড়ে চার কোটি টাকা আয় কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলাটি করেন। গত ৫ জুন মামলাটির অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৮০০ ঘ.