ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রতিটি স্তরে গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনসহ আওয়ামী লীগের সংস্কারের জন্য 'ব্যক্তিগত' প্রস্তাব উত্থাপন করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। এই প্রস্তাবে বলা হয়েছে একই ব্যক্তি পরপর দুই মেয়াদে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক হতে পারবেন না।
শনিবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাক তার ধানমণ্ডির বাসায় নিজের সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
তিনি প্রস্তাব করেন, একই ব্যক্তি পরপর দুই মেয়াদে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক থাকতে পারবেন না। শুধু কেন্দ্র নয়, জেলা ও থানা পর্যায়েও এ নিয়ম কার্যকর করতে হবে। এ ছাড়া একই ব্যক্তি সরকারি ও দলীয় পদেও একসঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন না। (আরো তথ্যসহ-২)
প্রস্তাবে বলা হয়, "স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। দলের ট্রাস্টিও হতে পারবে না তারা।"
"কাউকে ট্রাস্টি নির্বাচিত করতে হবে তৃণমূল পর্যায়ের সবার সঙ্গে আলোচনা করতে হবে। দলের প্রতিটি স্তরে গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে।"
২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনের আগে খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগ যে চুক্তি করেছিল কেন্দ্রীয় কমিটিতে সিদ্ধান্ত নিয়ে তা বাতিল করার কথাও বলেছেন এই নেতা।
এ প্রসঙ্গে তিনি বলেন, "এই চুক্তি বঙ্গবন্ধুর আদর্শ ও অসা
bdnews24