২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ ৫৪ জন নতুন আইন কর্মকর্তা নিয়োগ

সরকারি আইন কর্মকর্তাদের পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ১৫ জন নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৩৯ জন সহকারি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। এর আগে ২৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৫২ জন সহকারি অ্যাটর্নি জেনারেলকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া পদত্যাগ করেছেন চার জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চার জন সহকারি অ্যাটর্নি জেনারেল। বৃহস্পতিবার সরকারি তথ্যবিবরণীতে এ খবর জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, ২১ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সরকারি আইন কর্মকর্তাদের পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ১৫ জন নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৩৯ জন সহকারি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। এর আগে ২৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৫২ জন সহকারি অ্যাটর্নি জেনারেলকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া পদত্যাগ করেছেন চার জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চার জন সহকারি অ্যাটর্নি জেনারেল। বৃহস্পতিবার সরকারি তথ্যবিবরণীতে এ খবর জানানো হয়। নিয়োগ পাওয়া পনেরো জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মধ্যে পাঁচজন সহকারি অ্যাটর্নি জেনারেল থেকে পদোন্নতি পেয়েছেন। এরা হলেন নাহিদ মাহতাব, কামরুন্নেছা, নাহিদ ইয়ামিন, মুবিনা আসাফ ও মো. রেজাউল ইসলাম। এ ছাড়া সুপ্রিম কোর্ট বারের দশ জন আইনজীবী সৈয়দ হায়দার আলী, নাইমা হায়দার, মো. আবু বকর ছিদ্দিকী, মো. জহিরুল ইসলাম, মো. সামছুল হক, জহিরুল হক জহির, ইদ্রিস খান, উম্মে কুলসুম বেগম, মো. আলী আকন্দ ও মো. মোজাম্মেল হককে নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়া ৩৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল হচ্ছেন- সৈয়দ কামরুল হোসেন, এএফএম মোহাম্মদ জুবাইর হোসাইন, মাহফুজা বেগম, মো. জাকারিয়া, কাজী জিনাত হক, জুলফিকার মতিন, মো. ইকরামুল হক, খন্দকার দিলুরুজ্জামান, শাহনাজ হক, সুচীরা হোসেন, নওয়াজিস আরা বেগম, ফরিদা ইয়াসমীন, ইসরাত জাহান, আবদুল খালেক, মামুনুর রশীদ, এএস মোহাম্মদ আব্দুল মবিন, এবিএম মাহবুব সুমন, শফিকুল আলম, এসএম শাহজাহান কবীর, আবুল হারুন, কাজী আহসান হাবীব, মঞ্জুর আলম, লুৎফুন নাহার, সালমা রহমান, ইয়াসমীন নেওয়াজ খান, খন্দকার আমিনুল হক, মাকসুদা আক্তার, শোয়েব খান, মোসলেম উদ্দীন, মীর সফিকুল ইসলাম, এএইচএম ওবায়দুল কবির, আব্দুল হাই ভুঁইয়া, ইকবাল হোসেন, হেলাল উদ্দীন, নাহিদ জাহান, রুনা নাহারীন, ওসমান গণি, এবিএম সিদ্দিকুর রহমান খান ও ইমাম হোসেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ ত্যাগকারী চারজন হচ্ছেন-এফকে এম আহসানুল মাহবুব, আইরীন মাহবুব, আদিলুর রহমান খান ও গোলাম কিবরিয়া। সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদত্যাগ করেছেন - জামিল আক্তার এলাহি, ফরিদউদ্দিন খান, আফরীন মহিউদ্দিন ও একেএম মহিউদ্দিন চৌধুরী। ডেপুটি অ্যাটর্নি জেনারেল থেকে অব্যাহতিপ্রাপ্ত ২৬ হলেন- আলতাফুর রহমান, এসএএম মাহবুব এলাহি, সুরাইয়া রেগম, গোলাম মো. চৌধুরী আলাল, হেলালউদ্দীন মোল্লা, এবিএম ওয়ালিউর রহমান খান, ফিরোজ শাহ, ফয়সাল হোসেন খান, ফজিলাতুন নেসা, সাইফুদ্দীন মো. আমিনুর রহিম চন্দন, ফাহিমা নাসরীন, আফসার হোসেন, মোখলেছুর রহমান, এএইচ এম মুসফিকুর রহমান, হুমায়ুন কবীর বুলবুল, গিয়াস উদ্দীন মিঠু, মোহাম্মদ আব্দুল বাছেত, সিগ্ধা হক, এসএম আমিনুল ইসলাম সানু, এসএম আনামুল হক, জামান আক্তার বুলবুল, করুনাময় চাকমা, এএস মো. রমজান খান, মফিজুর রহমান মজুমদার, খন্দকার গুলজার হোসেন ও ব্যারিস্টার নিখিলেশ দত্ত। অব্যাহতি পাওয়া ৫২ সহকারী অ্যাটর্নি জেনারেল হচ্ছেন- ইব্রাহিম খলিল, আবুল হাসেম, শেখ রেজাউল করিম, সামছুল হক, ফিরোজুর রহমান, এমইউ আহমেদ, জালাল উদ্দীন, মোহাম্মদ আবদুল্লাহ, ফারাহ মাহমুদা, আলমগীর কবির, তৌফিক হোসেন, জাফর আলী, ফয়েজ আহাম্মেদ সিদ্দিকী, শামীর আরা ডোবা, নুসরাত জাহান সাথী, শওকত আরা বেগম, মনোয়ারা খাতুন, রবিউল করিম, আতিকুল করিম, মনির হোসাইন, নূর মোহাম্মদ মিয়া, এবিএম গোলাম মোস্তফা, এসএম বজলুর রশীদ, শহীদুল ইসলাম, আকবর হোসেন, মাহবুবুল আলম চৌধুরী, মির্জা নাজমুল হক, আবদুস সালাম ভুঁইয়া, সারা পারভীন, রবিউল আহসান হাবিব, বেগম খালেদা, শিরীন আফরোজ, আনিসুর রহমান, আব্দুল মালেক, মনসুর রহমান, জিনাত আক্তার নাজলী বেগম, একেএম নুরুল আলম, আব্দুল জব্বার ভুঁইয়া, নাজমুল হক, নাহীদ সুলতানা, মো. আশরাফুজ্জামান, এএসএম মুক্তার কবির খান, মো. সফেদ আলী, রওশন আরা বেগম, গোলাম নূর, এএইচএম মিজানুর রহমান, রূবাইয়াত হোসেন, একরামুল ইসলাম, আবদুল কাদের তালুকদার, সামসুল আলম, পারভীন হান্নান ও গোলাম মোস্তফা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/জিএমএ/এমএইবি/২৩৪৪ ঘ.