ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি করপোরেশনের মেয়র মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা করেছে র্যাব। সোমবার গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়।
মঙ্গলবার রাতে গুলশান থানার কর্তব্যরত উপপরিদর্শক শরীফুজ্জামান জানান, সোমবার রাত ৯টার দিকে র্যাবের উপ সহকারী পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান বাদি হয়ে অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন।
শরীফুজ্জামান জানান, গত ২৯ মে র্যাব-৩ মেয়র সরোয়ারের গুলশানের বাসায় অভিযান চালিয়ে একটি গুলিভর্তি রিভলবারসহ তাকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/এমএইচবি/২০৫০ ঘ.
bdnews24