ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু এবং ডিসিসির ওয়ার্ড কমিশনার মির্জা খোকনের বিরুদ্ধে সোমবার রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা হয়েছে।
ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগ এনে চক্ষু বিষেজ্ঞ ড. জাফরউল্লাহ বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় এদের সহযোগী হিসেবে বাবুল আহম্মেদ, হুমায়ন কবীর, রাশেদুজ্জামান, আতিকুল্লাহ, জাহাঙ্গীর আল--আমিন, আলমগীর শামসুল, আরেফিন শামসুল (আল--অমিন) নামে সাত জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা উপ--পরিদর্শক আমজাদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মোসাদ্দেক আলী ফালুর নির্দেশে ২০০৩ সালের ৫ ফেব্র"য়ারি আসামিরা বাদির ৪৮/২ পুরানো পল্টনের নির্মাণাধীন বাড়ির স্থাপনা দখল করে নেয়। ঘটনার দিন তারা ওই জমির ওপর তিনটি টিনের ঘর ভেঙে মালামালা লুট এবং জমিটি দখল করে নেয়।
তিনি জানান, এজাহারে উল্লেখ করা হয়েছে মামলার আসামিরা তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তি হওয়ায় বাদি তখন মামলা করতে সাহস পাননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০০৪৭ ঘ.
bdnews24