ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর অ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের স্বাস্থ্যের অবস্থা জটিল হওয়ায় সোমবার মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। অধ্যাপক সাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে এ বোর্ড গঠন করা হয়।
সন্ধ্যায় অধ্যাপক সাহাবুদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মির্জা আব্বাস উচ্চ রক্তচাপ, কিডনি, ডায়াবেটিস,হৃদরোগ ও ঘাড়ে ব্যাথাজনিত রোগে আক্রান্ত। তাঁর হৃদযন্ত্র অথবা কিডনিতে এনজিওগ্রাম করার প্রয়োজন হতে পারে। মেডিক্যাল বোর্ড মঙ্গলবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
গত শুক্রবার মির্জা আব্বাসকে কেন্দ্রীয় কারাগার থেকে এই হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/এসএম/এমএইচবি/২০৩২ ঘ.
bdnews24