২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৩ জনের সম্পত্তির হিসাব চেয়েছে কমিশন

বিএনপির সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাজাহান ওমর, চাকরিচ্যুত ও গ্রেফতারকৃত প্রধান বন সংরক্ষক ওসমান গণি এবং সড়ক ও জনপদ বিভাগের কর্মচারী ইউনিয়নের নেতা শামসুদ্দিন আহমেদের সম্পত্তির হিসাব চেয়ে বুধবার নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 03:11 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাজাহান ওমর, চাকরিচ্যুত ও গ্রেফতারকৃত প্রধান বন সংরক্ষক ওসমান গণি এবং সড়ক ও জনপদ বিভাগের কর্মচারী ইউনিয়নের নেতা শামসুদ্দিন আহমেদের সম্পত্তির হিসাব চেয়ে বুধবার নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে তাদের সম্পত্তির হিসাব কমিশনে জমা দিতে বলা হয়েছে। কমিশনের সচিব দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার তাদের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ওই তিনজনকে নোটিশ পাঠান। তিনজনের ক্ষেত্রেই নোটিশপ্রাপ্তির বিষয়টিই নিশ্চিত করা হয়েছে। কমিশনের বিধিমালা অনুযায়ী নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে তাদের সম্পত্তির হিসাব কমিশনে জমা দিতে বলা হয়েছে। এদিকে বুধবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সম্পত্তির হিসাব গোপন করার অভিযোগে মামলা দায়েরের পর আরো তিনজনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চূড়ান্ত করেছে কমিশন। এরা হলেন