ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজনৈতিক দলগুলো যদি সময়মতো সংস্কার না করে এবং সে জন্য যদি নির্বাচন পেছাতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোকেই দায়ী থাকতে হবে বলে মন্তব্য করেছেন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
রোববার বিকেলে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, "রাজনৈতিক দলের সংস্কারের অভাবে নির্বাচন পেছালে দলগুলোই দায়ী থকবে। তবে আমাদের বিশ্বাস, ২০০৮ সালের মধ্যে সংস্কারও হবে, নির্বাচনও হবে।"
উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশে কে কী করছে, কী হচ্ছে এসব বিষয়ে ট্রয়কা প্রতিনিধিদল আগ্রহ দেখাচ্ছে এটা ভাল কথা। তারা যা বলছেন তা আমাদের জানা আছে। তবে ট্রয়কা প্রতিনিধিরা নির্বাচনের রোডম্যাপের কথা বলছেন। আর আমরা চাচ্ছি গণতন্ত্রের রোডম্যাপ। নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের ল্য।
ব্যারিস্টার মইনুল বলেন, "দেশের রাজনীতি কালো টাকা আর লুটপাটের রাজনীতিতে পরিণত হয়েছিল। এ কারণে রাজনৈতিক দলগুলো প্রকৃত গণতন্ত্র ধরে রাখতে পারেনি। আমরা চাচ্ছি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য ব্যক্তিরাই রাজনীতিতে আসুক। এতে রাজনীতিতে গুণগত পরিবর্তনও আসবে।
তথ্য উপদেষ্টা বলেন, "রাজনৈতিক দলগুলো নিজেরাই এখন সংস্কারের কথা বলছে। কেউ কেউ দুই নেত্রীকে বাদ দিয়ে সংস্কারের কথাও বলছে। রাজনীতিবিদদের মধ্যে এই সচেতনতা আমরাই সৃষ্টি করেছি।"
ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা কবে তুলে নেওয়া হবে
bdnews24